Close Menu
Nilachol TVNilachol TV

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান

    উদ্যোক্তা টিপস: ব্যবসা শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি

    যে ৭টি বিষয় গোপন রাখতে বলেছেন ইসলাম | ইসলামিক শিক্ষা

    Facebook X (Twitter) Instagram YouTube
    হেডলাইন
    • রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান
    • উদ্যোক্তা টিপস: ব্যবসা শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি
    • যে ৭টি বিষয় গোপন রাখতে বলেছেন ইসলাম | ইসলামিক শিক্ষা
    • সিজনাল ফ্লু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই
    • তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা
    Facebook X (Twitter) Instagram
    Login Friday, October 2
    Nilachol TVNilachol TV
    Nilachol TV
    • হোম
    • বিভাগ
      1. সোশ্যাল মিডিয়া
      2. ইসলাম
      3. ব্যবসা ও বাণিজ্য
      4. ইতিহাস
      5. ভ্রমন
      6. প্রযুক্তি
      7. লাইফস্টাইল
      8. View All

      গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন

      22/07/2026

      রাশেদ খাঁনের মন্তব্য ঘিরে বিতর্ক: ইউনূস সরকারের সময়কাল নিয়ে নতুন আলোচনা

      05/05/2026

      কোভিড-১৯ ও অর্থনৈতিক ধস: এক নীরব বিপর্যয়ের গল্প

      04/05/2026

      রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান

      02/10/2026

      যে ৭টি বিষয় গোপন রাখতে বলেছেন ইসলাম | ইসলামিক শিক্ষা

      11/09/2026

      পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে

      26/08/2026

      পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবন থেকে শিক্ষা

      23/08/2026

      উদ্যোক্তা টিপস: ব্যবসা শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি

      18/09/2026

      তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা

      03/09/2026

      তাহলে কি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে পারেন?

      02/09/2026

      উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে পার্থক্য কী? সহজ ভাষায় বিস্তারিত

      21/08/2026

      আগ্রা দুর্গ: মুঘল সাম্রাজ্যের শক্তি, ইতিহাস ও বন্দী শাহজাহানের করুণ স্মৃতি

      08/05/2026

      সম্রাট শাহজাহানকে কেন বন্দী করা হয়েছিল ? এক হৃদয় বিদারক ঘটনা।

      08/05/2026

      ভালোবাসার অমর প্রতীক তাজমহল: প্রেম, ইতিহাস ও স্থাপত্যের বিস্ময়

      08/05/2026

      অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস: জীবন, কর্ম ও ২০২৬ পর্যন্ত আপডেট

      05/05/2026

      চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ: সীতাকুণ্ডের সেরা ৪টি দর্শনীয় স্থান একসাথে ঘুরে দেখুন

      05/08/2026

      মেঘলা দিন কাটানোর সেরা টিপস: মন ভালো রাখুন, উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য

      31/07/2026

      নীলাদ্রি লেক ভ্রমণ — সুনামগঞ্জের নীল জলের স্বর্গ

      14/05/2026

      সিলেট বিভাগের দর্শনীয় স্থান — প্রকৃতির রানী বাংলাদেশের এক স্বর্গরাজ্য

      14/05/2026

      Summer Season Big Discount — গ্যাজেট কিনুন বিশেষ ছাড়ে শুধু ZEVIX.NET-এ

      03/09/2026

      যেসব অ্যাপ থাকলে হ্যাক হতে পারে ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট

      08/08/2026

      Battery Health Optimization কী? কেন এটি আপনার স্মার্টফোনের জন্য গুরুত্বপূর্ণ

      08/08/2026

      স্মার্টফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখবেন

      08/08/2026

      শরীর কি পানিশূন্যতার সংকেত দিচ্ছে? জেনে নিন ৫টি জরুরি লক্ষণ

      10/08/2026

      রক্তে মাইক্রোপ্লাস্টিক, বাড়তে পারে গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকি

      07/08/2026

      হামের লক্ষণ ও করণীয় (আপডেট ২০২৬): সচেতনতা, প্রতিরোধ ও সঠিক যত্ন

      05/05/2026

      কোভিড-১৯: ইতিহাস, মৃত্যু আর মানবতার এক করুণ অধ্যায়

      20/07/2026

      রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান

      02/10/2026

      উদ্যোক্তা টিপস: ব্যবসা শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি

      18/09/2026

      যে ৭টি বিষয় গোপন রাখতে বলেছেন ইসলাম | ইসলামিক শিক্ষা

      11/09/2026

      সিজনাল ফ্লু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই

      07/09/2026
    • নির্বাচিত
    • স্পটলাইট
    • পেজগুলো
      • আমাদের সম্পর্কে
      • সাইটম্যাপ
      • সহায়ক প্রতিষ্ঠান
      • Nilachol TV Blog
      • Media License
    LIVE TV SHOP
    Nilachol TVNilachol TV
    আপনি এখন এইখানেঃHome»ইসলাম»রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান
    ইসলাম

    রুকইয়াহ শারইয়াহ: ইসলামে শরিয়তসম্মত ঝাড়ফুঁকের বিধান

    নীলাচল টিভিBy নীলাচল টিভি02/10/2026No Comments5 Mins Read
    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে
    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে
    শেয়ার
    Facebook Twitter LinkedIn WhatsApp Email Copy Link

    ‘রুকইয়াহ’ বলতে ইসলামসম্মত ঝাড়ফুঁক এবং কোরআন-হাদিসে বর্ণিত দোয়া ও আমলের মাধ্যমে চিকিৎসাকে বোঝায়। নিজে কোরআন-সুন্নাহর আলোকে রুকইয়াহ করা কিংবা কোনো সৎ ও দ্বীনদার ব্যক্তির মাধ্যমে শরিয়তসম্মত রুকইয়াহ করানোকে সাধারণভাবে ‘রুকইয়াহ শারইয়াহ’ বলা হয়।

    ইসলামে রুকইয়াহ শেখা, শেখানো এবং শরিয়তসম্মত পদ্ধতিতে তা প্রয়োগ করা বৈধ। তবে রুকইয়ার ক্ষেত্রে শিরক, কুসংস্কার কিংবা শরিয়তবিরোধী কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না।

    রুকইয়াহ শেখা বৈধ

    রুকইয়াহ শেখা যে বৈধ, তার প্রমাণ পাওয়া যায় আশ-শিফা বিনতে আবদুল্লাহ (রা.)-এর একটি হাদিসে।

    আশ-শিফা (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) তাঁদের কাছে আসেন। তখন তিনি হাফসা (রা.)-এর কাছে ছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘তুমি কি তাকে নামলাহ রোগের রুকইয়াহ শেখাবে না, যেমন তুমি তাকে লেখাপড়া শিখিয়েছ?’

    (মুসনাদ আহমাদ, হাদিস : ২৭০৯৫; সুনান আবু দাউদ, হাদিস : ৩৮৮৭)

    এখানে ‘নামলাহ’ বলতে এক ধরনের চর্মরোগ বা ঘাকে বোঝানো হয়েছে। এটি শরীরের কোনো অংশে দেখা দিতে পারে এবং ধীরে ধীরে বিস্তৃত হওয়ার কারণে এ নাম দেওয়া হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে। কোনো কোনো আলেমের মতে, এটি ছোট ছোট ফুসকুড়ি বা সামান্য ফোলাভাবের মতো হয়ে পরে ঘায়ে রূপ নিতে পারে।

    উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়, শরিয়তসম্মত রুকইয়াহ শেখা এবং অন্যকে তা শেখানো বৈধ।

    রুকইয়াহতে দক্ষতা অর্জন করা কি বৈধ?

    সাহাবিদের যুগেও এমন ব্যক্তিদের দেখা গেছে, যারা রুকইয়াহ করার ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ ছিলেন। তাই মানুষের শরিয়তসম্মত রুকইয়াহ করার জন্য নিয়মিতভাবে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করাকে মূলত নিষিদ্ধ বলা যায় না।

    তবে শর্ত হলো—রুকইয়াহর পদ্ধতি ও ব্যবহৃত দোয়া-বাক্য অবশ্যই ইসলামের মূলনীতি ও শরিয়তের সীমার মধ্যে হতে হবে।

    ১. আশ-শিফা বিনতে আবদুল্লাহ (রা.)

    আশ-শিফা (রা.) ‘নামলাহ’ রোগের রুকইয়াহতে দক্ষ ছিলেন। পূর্বোক্ত হাদিসে রাসুলুল্লাহ (সা.) তাঁকে হাফসা (রা.)-কে সেই রুকইয়াহ শেখানোর নির্দেশ দিয়েছিলেন।

    আরেক বর্ণনায় কুরাইব আল-কিন্দি থেকে জানা যায়, আলী ইবনুল হুসাইন (রহ.) এক বৃদ্ধ কুরাইশ ব্যক্তির কাছে গিয়ে তাঁর মায়ের রুকইয়াহ সম্পর্কে জানতে চান। তিনি জানান, তাঁর মা জাহেলি যুগে রুকইয়াহ করতেন। ইসলাম আসার পর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর অনুমতি না নেওয়া পর্যন্ত রুকইয়াহ করা থেকে বিরত থাকেন।

    পরে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে অনুমতি চাইলে তিনি বলেন, ‘রুকইয়াহ করো, যতক্ষণ তাতে শিরক না থাকে।’

    (সহিহ ইবনু হিব্বান, হাদিস : ৬০৯২)

    এই বর্ণনাকে শুআইব আল-আরনাউত (রহ.) সহিহ বলেছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বর্ণনায় ‘আমার মা’ বলতে আশ-শিফা বিনতে আবদুল্লাহ (রা.)-কে বোঝানো হয়েছে।

    ২. আওফ ইবনু মালিক (রা.)

    আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রা.) বলেন, ‘আমরা জাহেলি যুগে রুকইয়াহ করতাম। আমরা বললাম, হে আল্লাহর রাসুল! এ বিষয়ে আপনার মত কী?’

    রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের রুকইয়াগুলো আমার সামনে উপস্থাপন করো। তাতে শিরক না থাকলে রুকইয়াহ করতে কোনো সমস্যা নেই।’

    (সহিহ মুসলিম, হাদিস : ২২০০)

    এই হাদিসে রুকইয়াহর একটি গুরুত্বপূর্ণ মূলনীতি স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ রুকইয়াহ বৈধ হতে হলে তাতে শিরক থাকতে পারবে না।

    ৩. উমাইর (রা.)-এর রুকইয়াহ

    উমাইর (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি খায়বারে তাঁর মনিবদের সঙ্গে ছিলেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে তাঁর ব্যাপারে কথা বললে তিনি তাঁর বিষয়ে কিছু নির্দেশনা দেন।

    উমাইর (রা.) এমন একটি রুকইয়াহ রাসুলুল্লাহ (সা.)-এর সামনে উপস্থাপন করেন, যা দিয়ে তিনি মানসিকভাবে অসুস্থ বা উন্মাদ ব্যক্তিদের রুকইয়াহ করতেন। রাসুলুল্লাহ (সা.) রুকইয়াহটি যাচাই করে এর কিছু অংশ বাদ দিতে এবং কিছু অংশ রেখে দিতে নির্দেশ দেন।

    (জামে তিরমিজি, হাদিস : ১৫৫৭; সুনানুল কুবরা, নাসাঈ : ৭৫৩৫)

    এ বর্ণনা থেকে বোঝা যায়, রুকইয়াহর ক্ষেত্রে শুধু উদ্দেশ্য ভালো হলেই যথেষ্ট নয়; বরং ব্যবহৃত পদ্ধতি ও বাক্যও শরিয়তসম্মত হওয়া জরুরি।

    ৪. আমর ইবনু হাজম (রা.)-এর পরিবারের ঘটনা

    জাবির (রা.) থেকে বর্ণিত হয়েছে, একসময় রাসুলুল্লাহ (সা.) রুকইয়াহ সম্পর্কে নিষেধ করেছিলেন। তখন আমর ইবনু হাজম (রা.)-এর পরিবারের লোকেরা তাঁর কাছে এসে বলেন, তাঁদের কাছে এমন একটি রুকইয়াহ রয়েছে, যার মাধ্যমে তাঁরা বিচ্ছুর দংশনের চিকিৎসা করেন। তাঁরা জানতে চান, এটি করা যাবে কি না।

    তাঁরা রুকইয়াহটি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে উপস্থাপন করলে তিনি বলেন, ‘আমি এতে কোনো সমস্যা দেখছি না। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে পারে, সে যেন তার উপকার করে।’

    (সহিহ মুসলিম, হাদিস : ২১৯৯)

    এখান থেকেও বোঝা যায়, মানুষের উপকারের জন্য শরিয়তসম্মত রুকইয়াহ করা বৈধ।

    অন্যের কাছে রুকইয়াহ চাওয়া সম্পর্কে কী বলা হয়েছে?

    শরিয়তসম্মত রুকইয়াহ বৈধ হলেও অন্যের কাছে গিয়ে রুকইয়াহ চাওয়া থেকে বিরত থাকা তাওয়াক্কুলের উচ্চতর অবস্থার সঙ্গে সম্পর্কিত বলে হাদিসে এসেছে।

    ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, তাঁর সামনে বিভিন্ন নবীর উম্মতকে উপস্থাপন করা হয়েছিল। কারো সঙ্গে একজন, কারো সঙ্গে দুজন কিংবা একটি দল ছিল। আবার কোনো নবীকে এমন অবস্থায় দেখা যায়, তাঁর সঙ্গে কেউ নেই।

    এরপর রাসুলুল্লাহ (সা.) একটি বিশাল জনসমুদ্র দেখতে পান। তাঁকে জানানো হয়, এটি মুসা (আ.) ও তাঁর জাতি। পরে তাঁকে আরও একটি বিশাল জনসমুদ্র দেখানো হয় এবং বলা হয়, এরা তাঁর উম্মত। তাঁদের মধ্যে ৭০ হাজার ব্যক্তি এমন হবে, যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে।

    সাহাবিরা তাঁদের পরিচয় নিয়ে আলোচনা করতে থাকলে রাসুলুল্লাহ (সা.) বলেন, তারা এমন ব্যক্তি যারা অশুভ লক্ষণ গ্রহণ করে না, অন্যের কাছে রুকইয়াহ চায় না, চিকিৎসার জন্য আগুন দিয়ে দাগ দেয় না এবং নিজেদের রবের ওপর পূর্ণ ভরসা রাখে।

    (সহিহ বুখারি, হাদিস : ৫৭৫২)

    এ সময় উক্কাশা ইবনু মিহসান (রা.) দাঁড়িয়ে জানতে চান, তিনি তাঁদের অন্তর্ভুক্ত কি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হ্যাঁ।’ পরে আরেক ব্যক্তি একই প্রশ্ন করলে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘উক্কাশা তোমার আগে নিয়ে নিয়েছে।’

    এই হাদিস থেকে বোঝা যায়, অন্যের কাছে গিয়ে রুকইয়াহ চাওয়া থেকে বিরত থাকা তাওয়াক্কুলের একটি বিশেষ মর্যাদার সঙ্গে সম্পর্কিত।

    তবে কেউ অসুস্থ হলে অন্য কোনো ব্যক্তি নিজ উদ্যোগে তার ওপর শরিয়তসম্মত রুকইয়াহ করলে সেটি ‘রুকইয়াহ চাওয়া’র একই বিষয় নয়। একইভাবে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করাও তাওয়াক্কুলের পরিপন্থী নয়।

    তাওয়াক্কুলের সঙ্গে চিকিৎসার সম্পর্ক

    ইসলাম মানুষকে বৈধ ও শরিয়তসম্মত উপায় গ্রহণ করতে উৎসাহিত করে। অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রাখা—এগুলো পরস্পরবিরোধী নয়।

    রুকইয়াহর ক্ষেত্রেও মূল বিষয় হলো, আরোগ্যদাতা হিসেবে আল্লাহর ওপর বিশ্বাস রাখা এবং শরিয়তসম্মত পদ্ধতি অনুসরণ করা। কোনো ব্যক্তি রুকইয়াহ করুন বা চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিন—উভয় ক্ষেত্রেই ফলাফল আল্লাহর হাতে।

    সুতরাং রুকইয়াহ শারইয়াহ ইসলামে অনুমোদিত একটি চিকিৎসা-পদ্ধতি, তবে এর নামে শিরক, কুসংস্কার, অজ্ঞাত মন্ত্র, তাবিজ-কবচ বা শরিয়তবিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকা জরুরি। কোরআন ও সুন্নাহর নির্দেশিত সীমার মধ্যে থেকে রুকইয়াহ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখাই একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।

     

    রুকইয়াহ, রুকইয়াহ শারইয়াহ, ইসলামিক চিকিৎসা, শরিয়তসম্মত ঝাড়ফুঁক, কোরআন দিয়ে চিকিৎসা, হাদিসের দোয়া, ইসলামিক দোয়া, রুকইয়াহ করার নিয়ম, রুকইয়াহ শারইয়াহর বিধান, ইসলামে রুকইয়াহ, রুকইয়াহ শেখা, রুকইয়াহ চিকিৎসা, তাওয়াক্কুল, কোরআন ও সুন্নাহ, ইসলামিক জ্ঞান, ইসলামী জীবনযাপন, ঝাড়ফুঁক ইসলামে, শিরকমুক্ত রুকইয়াহ, Islamic Ruqyah, Ruqyah Shar’iyyah

    ইসলামিক চিকিৎসা রুকইয়াহ রুকইয়াহ শারইয়াহ শরিয়তসম্মত ঝাড়ফুঁক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউদ্যোক্তা টিপস: ব্যবসা শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি
    Ads
    Demo

    Related Posts

    যে ৭টি বিষয় গোপন রাখতে বলেছেন ইসলাম | ইসলামিক শিক্ষা

    05 Mins Read

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে

    04 Mins Read

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবন থেকে শিক্ষা

    03 Mins Read
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    চন্দ্রবিজয়ীরা যখন এসেছিলেন বাংলাদেশে — এক অবিস্মরণীয় ইতিহাস

    07/09/20262K Views

    বিদায় হজে আবু বকর (রা.)-এর ঐতিহাসিক ভূমিকা: ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়

    19/05/2026208 Views

    স্বপ্নে কি দেখলে কী বোঝায়? ইসলামিক ব্যাখ্যা (১০টি সাধারণ স্বপ্নের অর্থ)

    03/09/2026

    কেন নীলাচল টিভি এত জনপ্রিয়? মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া মিডিয়ার সফলতার গল্প

    05/08/2026
    Stay In Touch
    • Facebook 129K
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube 16K
    • Vimeo
    Demo
    Ads
    Ads
    About Us
    About Us

    Email Us: nilacholtv@gmail.com
    Contact: +8801939999045

    Facebook X (Twitter) Instagram YouTube
    About Nilachol TV
    • আমাদের সম্পর্কে
    • আমাদের লেখক
    • ক্যারিয়ার
    • যোগাযোগ
    Editorial & Transparency
    • Editorial policy
    • Fact Checking Policy
    • Corrections Policy
    • AI Content Policy
    Platform
    • Platform
    • Facebook
    • YouTube
    • সাইটম্যাপ
    © 2026 Designed by InMax Multimedia.
    • গোপনীয়তা নীতি
    • কুকিজ
    • শর্তাবলি
    • দাবিত্যাগ
    • বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login below or Register Now.

    Lost password?

    Register Now!

    Already registered? Login.

    A password will be e-mailed to you.